লেগো ব্লক বাবুদের প্রচন্ড পছন্দের খেলনা। সাধারণত লেগো প্লাস্টিকের ছোট ছোট সাইজের হয়ে থাকে। ছোট প্লাস্টিকের লেগো ব্লক ২ বছরের কম বয়সী বাবুদের না দেওয়া উত্তম। কারণ দুই বছর পর্যন্ত বাবুদের সবকিছু মুখে দেওয়ার অভ্যাস থাকে। তাই ২ বছরের কম বয়সী বাবুদের আমাদের Soft Megablocks দিতে পারেন। ৫৩ পিস ব্লক ও গাড়ির সেটটি দিয়ে বাবু তার ইচ্ছেমতো বাড়ি, গাড়ি, ট্রেন কিংবা পশুপাখি বানিয়ে ফেলবে। এটা দিয়ে বাবু ৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারবে।
Soft Megablocks-এর প্রতিটি ব্লকই নরম ও সাইজে বেশ বড় তাই বাবু ছোট্ট হাতগুলো দিয়ে সহজে ধরতে পারবে। ব্লক গুলো তৈরি করা হয়েছে Food-grade Silicone দিয়ে। আর গাড়ির Base ও চাকা ABS Plastic-এর তৈরি যা অন্য সাধারণ প্লাস্টিকের তুলনায় অনেক বেশী নিরাপদ।
বাবুরা দুধদাঁতের যন্ত্রণা (Teething Pain) লাঘবের জন্য নরম জিনিস কামড়াতে পছন্দ করে। কিন্তু সবকিছু বাবুদের কামড়ানোর জন্য নিরাপদ না। তাই সফট মেগাব্লকস দিয়ে খেলতে খেলতেই বাবুর Teething-এর অস্বস্তিও কমবে, আর নিরাপদে তার নিজস্ব কল্পনার জগৎ তৈরি করতে পারবে। আর আপনিও হালকা গরম পানিতে ধুয়ে ব্লকগুলো রাখতে পারবেন পরিষ্কার।
ব্লকগুলো একটার ওপর আরেকটা বসাতে বসাতে বাবুর Hand-Eye Coordination ও Fine Motor Skills শক্তিশালী হবে, আর বিভিন্ন কালার ও শেপ চিনে Cognitive Development ও Color Recognition স্কিল তৈরি হবে।
